ছেংগারচর পৌর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের যুবলীগে ঠাঁই হবে না
…..এমএ কুদ্দুস

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
তিনি বলেছেন, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের যুবলীগে ঠাঁই দেয়া হবে না। যুবলীগের কেউ চাঁদাবাজি অথবা মাদকের সঙ্গে যুক্ত থাকলে বা সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে যুক্ত থাকলে আমাদের জানাবেন। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ছেংগারচর পৌর যুবলীগ হবে দেশের মধ্যে মডেল যুবলীগ। যুবলীগ মানুষের আস্থা হয়ে কাজ করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাবে যুবলীগ। কোন রকম সন্ত্রাসী কার্যক্রম, মাদকসেবী বা মাদক বিক্রেতাকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তার স্বপ্ন পূরণের যুবলীগ গড়তে কাজ করে যাবে এবং সারা দেশের একটি মডেল যুবলীগ হবে। এই নেতৃত্ব মানুষ পাশে থেকে আলোকিত মতলব উত্তর গড়বে। আগের চেয়ে ছেংগারচর পৌর যুবলীগ হবে আরো শক্তিশালী।
মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী শরীফের পরিচালনায় গত শনিবার সন্ধ্যায় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ আল মাহমুদ টিটু মোল্লা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম জমাদার, জেলা যুবলীগের সদস্য সাখওয়াত হোসেন গাজী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সরকার মুকুুল, তথ্য বিষয়ক সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, সদস্য কাজী হাবিবুর রহমান, আল-আমীন, আশরাফুল আলম মিলন, পৌর যুবলীগের সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, পৌর কাউন্সিলর আল-আমীন সরকার, শাহাদাত হোসেন খোকন ঢালী প্রমুখ।
বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক রতন ফরাজী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক কাউন্সিলর আবু জাফর সরকার ডালিম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাড. জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোরহান উদ্দিন ডালিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য নিয়াজ মোর্শেদ ছোটন গাজীসহ নেতৃবৃন্দ।

১৬ সেপ্টেম্বর, ২০১৯।