মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগের ৮নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার বিকালে নবাবনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের সভাপতিত্ব করেন ওয়ার্ড যুবলীগের সভাপতি আরিফ উল্লাহ সিকদার।
যুবলীগ নেতা শাহীন আলম মাস্টারের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. জামান সরকার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, আইন বিষয়ক সম্পাদক ও ছেংগারচর পৌর যুবলীগের সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য অ্যাড. মহসিন মিয়া মানিক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, সাবেক কাউন্সিলর শাহনয়ূর বেপারী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ওমর খান, যুবলীগ নেতা আলহাজ মোহাম্মদ শেখ ফরিদ বেপারী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন প্রধান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম প্রধান, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন প্রমুখ।
এরপর ছেংগারচর পৌর যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. জামান সরকারের পরিচালনায় দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ফয়েজ আহম্মেদ, মনজুর ইসলাম মোহন, রাসেল বাবু সরকার ও শরীফ উল্যাহ প্রার্থী হয়। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ইউসুফ প্রধান, তোফায়েল আহম্মেদ ও ইসমাঈল হোসেন বাবু প্রার্থী হয়।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- ছেংগারচর পৌর ৮নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত
