মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কলাকান্দা রোডে বিদ্যুৎ অফিসের পাশে হযরত ফাতেমা (রা.) মহিলা মাদ্রাসার উদ্যোগে আল্লামা শাহ আহমদ শফী (রহ.) এর স্মরণে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বাদআসর হতে মধ্যরাত পর্যন্ত এ মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাকিম মিয়াজী।
মাদ্রাসার মোহতামিম মাও. আবদুল বাতেনের সার্বিক ব্যবস্থাপনায় মাহফিলে প্রধান বক্তার বয়ান রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাও. ক্বারী শোয়াইব আহমেদ আশরাফী। বিশেষ বক্তার বয়ান রাখেন বাইতুন নাজাত জামে মসজিদ শ্যামপুরের খতিব মাও. মুফতি গোলাম মোস্তফা, ছেংগারচর বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাও. তাজুল ইসলাম জিহাদী, ছেংগারচর বাজার জামে মসজিদের খতিব মাও. ইব্রাহিম খলিল আনন্দপুরী, ছেংগারচর সরকারি মডেল হাই স্কুল মসজিদের ইমাম ও খতিব মাও. হাফেজ আব্দুল বাতেন ফরাজী।
মাহফিল পরিচালনা করেন ছেংগারচর বাজার কারিমিয়া মাদ্রাসার মুহতামিম মাও. আতাউল্লাহ মহসিন।
৮ নভেম্বর, ২০২০।
