ফরিদগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মানববন্ধন

ফরিদগঞ্জ ব্যুরো
বীর বাঙালি জাগো, সাম্প্রদায়িকতা রুখো এই শ্লোগান নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মানববন্ধন হয়েছে ফরিদগঞ্জে। শনিবার (৭ নভেম্বর) বিকালে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ থানা রোডে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার যৌথ আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পরেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক তপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিতেশ চন্দ্র শর্মা, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক প্রবীর চক্রবর্তী, পূজা পরিষদ পৌর শাখার সভাপতি পরেশ চন্দ্র দাস, প্রণয় চক্রবর্তী, প্রবীর দাস, ঠাকুর কৃষ্ণ ভৌমিক, কৃষ্ণকমল দাস প্রমুখ।
৮ নভেম্বর, ২০২০।