মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে ছেংঙ্গারচর পৌর ৫নং ওয়ার্ড (ঘনিয়ারপার) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল।
উদ্বোধনী অনুষ্ঠান ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লাহ প্রধান, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ছেংঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাড, মহসিন মিয়া মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, জহিরুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর আ. মান্নান বেপারী, শাহাদাত হোসেন ঢালী খোকন, পৌর যুবলীগ নেতা ওমর খান, শাহাদাত খান, মুছা বেপারী, বজলুল গনি, পৌর ছাত্রলীগ নেতা মমিনুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেহান প্রমানিক, সাধারণ সম্পাদক হান্নান বেপারী, ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা নাসির উদ্দিন মোল্লা, আমির হোসেন মোল্লা, মিজানুর রহমান মোল্লা, সাগর প্রধানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠান সম্পন্ন হয়।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- ছেংঙ্গারচরে আ.লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন
