কচুয়া ব্যুরো
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মো. জসিম (৩৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত রোববার আনুমানিক রাত ১০টার নিজ ঘরের মধ্যে ওই যুবক গলায় দিয়ে আত্মহত্যা করে। নিহত জসিম ডুমুরিয়া গ্রামের শামছুল হকের ছেলে। সে ডুমুরিয়া বাজারের হার্ডওয়্যার ব্যবসা করতো।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিভিন্ন এনজিও’র কাছ থেকে ঋণের করে ব্যবসা করে আসছিল। টাকা পরিশোধ করতে না পারায় সবার অজান্তে ঘরে আত্মহত্যা করে।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। গতকাল সোমবার ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করে।
