জাসদের প্রতিষ্ঠাকালীন সদস্য হাবিবউল্লাহ চৌধুরীর ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি
হাজীগঞ্জের কৃতীসন্তান, ‘৬৯ এর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রলীগের ভিপি, মুক্তিযুদ্ধের সংগঠক, জাসদ প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য, কুমিল্লার বিশিষ্ট আইনজীবী হাবিবউল্লাহ চৌধুরী গতকাল বুধবার ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না…… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৯ বছর।
তিনি হাজীগঞ্জের হাটিলা ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামে ১৯৪০ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। মরহুমের প্রথম জানাজা আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকার লালমাটিয়া, দ্বিতীয় জানাজা কুমিল্লায় ও শেষ জানাজা হাজীগঞ্জে তার নিজ গ্রাম টঙ্গিরপাড়ায় অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
তার মৃত্যুতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) চাঁদপুর জেলা শাখার সভাপতি প্রফেসর মো. হাসান আলী সিকদার ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

৪ জুলাই, ২০১৯।