
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এণ্ড কলেজে এসএসসি পরীক্ষা-২০২০ এর শিক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কলেজ অডিটোরিয়ামে গভর্নিং বডির সভাপতি আলহাজ মজিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ গভর্নিং বডির সাবেক বিদ্যোৎসাহী সদস্য মো. মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আলী হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমী সুপারভাইজার সাইফুল ইসলাম, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র বোরহান উদ্দিন প্রধান, গভর্ণিং বডির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, উপজেলা ছ্রালীগের আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজান, আওয়ামী লীগ নেতা শাহ আলম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু। আরো বক্তব্য রাখেন প্রভাষক গোলাম সারোয়ার, অভিভাবক হুমায়ুন আল কবীর। মাহফিল পরিচালনা করেন মাওলানা আলী আহম্মেদ।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন জিন্নাত ইসলাম নাদিয়া। মানপত্র পাঠ করেন নূর জাহান আক্তার, সাদিয়া আফরিন, নূপুর আক্তার, সাগরিকা আক্তার, ফাহমিদা, সাররীনা আলী, শাহরিয়া জিদনী, সুিদয়া আক্তার, ইতি আক্তার, জান্নাতি আক্তার, মাহমুদুল হাসান মুন্না, হুমায়রা হিমু, আয়েশা।
