এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে

কচুয়া ব্যুরো
কচুয়া ক্যামব্রিয়ান স্কুলের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, পরিচালক মো. ফখরুল ইসলামের সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আমির হোসেন মজুমদার,অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আহসানুল হক, প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা মো. সহিদ উল্লাহ বিকম, হাজীগঞ্জ ক্যামব্রিয়ান স্কুলের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম জয়নাল, অভিভাবক আসিফ ইকবাল, পরীক্ষার্থী তামিম ইকবাল, বোরহান উদ্দিন, অধ্যয়নরত শিক্ষার্থী রাবেয়া সুলতানা মীম, গোলাম মোর্শেদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদারসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন নিশ্চিন্তপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এএসএম ফখরুল ইসলাম।
