ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের জেএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, শিক্ষক সিরাজুল ইসলাম, জাকির হোসেন, রফিকুল ইসলাম পাঠান, হাসান গাজী, মহসীন হাসান শুভ্র, মাসুদ আলম প্রমুখ।
পরীক্ষা বিষয়ে বিভিন্ন আলোচনা শেষে মাও. রাসেল হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
