মতলবগঞ্জ বালিকা উবি’র ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মতলব দক্ষিণ ব্যুরো
মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। গত ৩০ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে ৪ জন বিজয়ী হয়।
বিজয়ীরা হলেন- চন্দন সাহার প্রাপ্ত ভোট ৬৩৯, মো. জসিম উদ্দিন মিয়াজীর প্রাপ্ত ভোট ৪৬১, মো. নাজমুল হকের প্রাপ্ত ভোট ৪৫৫ এবং মো. সফিক মল্লিকের প্রাপ্ত ভোট ৩৬১। নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আ. রহিম খান।