জেলা আ’লীগের কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ফুলে ফুলে সিক্ত আহসান হাবিব অরুন

রোটা. আহসান হাবিব অরুন জেলা আ.লীগের কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় তাকে হাজীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। -ইল্শেপাড়

হাজীগঞ্জ ব্যুরো :
ফুলে ফুলে সিক্ত হলেন রোটা. আহসান হাবিব অরুন। জেলা আ.লীগের কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর গতকাল মঙ্গলবার দলীয়, সংগঠন ও ব্যক্তি উদ্যোগে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল জেলা আ.লীগের কার্যকরী কমিটির প্রথম সভা শেষে হাজীগঞ্জে আসার পর বাকিলায় যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ তাকে মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান।
হাজীগঞ্জে বাজারে আসার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান ভিআইপি হাসপাতালের চেয়ারম্যান ডা. এমএ ইসলাম সুমন, শাহমিরান হাসপাতালের চেয়ারম্যান ডা. এএম ওয়াসিক ফয়সাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির ও সাধারণ সম্পাদক খাজা সাফিউল বাসার রুজমনের নেতৃত্বে প্রেসক্লাব নেতৃবৃন্দ, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে সাধারণ সম্পাদক রোটা. এসএম মানিক, পৌর ৯নং ওয়ার্ড আ.লীগের পক্ষে ওয়ার্ড সভাপতি হাফেজ মোস্তফা কামাল।
এসময় রোটা. আহসান হাবিব অরুনকে আরো ফুলেল শুভেচ্ছা জানান পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জাহিদুর রহমানের নেতৃত্বে পৌর যুবলীগ, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলামের নেতৃত্বে ইউনিয়ন যুবলীগ, পৌর শ্রমিক লীগের পক্ষ থেকে শুকুর আলম, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক হান্নান পাটওয়ারীর নেতৃত্বে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ, পৌর ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদের নেতৃত্বে ওয়ার্ড যুবলীগ, আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন।
উল্লেখ্য, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও শহর আ.লীগের সদস্য রোটা. মো. আহসান হাবিব অরুনকে চাঁদপুর জেলা আ.লীগের ২০১৬-১৯ সালের চলমান কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হন। গত ১১ ডিসেম্বর জেলা আ.লীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের যৌথ স্বাক্ষরিত পত্রে আ.লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার জেলা কমিটিতে তাকে কোষাধ্যক্ষ মনোনীত করেন।