হাজীগঞ্জে বর্তমান মেয়র লিপনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সভাপতি, বর্তমান মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমানের কাছ থেকে মেয়রের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন পৌর আওয়ামী লীগের সদস্য ইকবালুজ্জামান ফারুক।
এর আগে গত শনিবার সন্ধ্যায় পৌর মেয়র পদে আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ তৃতীয় ধাপে দেশের ৬৪ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সভায় প্রার্থীতা চুড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে হাজীগঞ্জে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. হারুন অর রশিদ মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন, কোষাধ্যক্ষ আলহাজ আশফাকুল আলম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের আদনান, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর ধর্ম বিষয়ক মফিজুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মো. শাহআলম, যুবলীগ নেতা ইকবাল হোসেন মজুমদার, জাহাঙ্গীর হোসেন, আনোয়ার খাঁন, কাজী সবুজ, মমিন হোসেন পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
২৮ ডিসেম্বর, ২০২০।