চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে
স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মাজেদুর রহমান খানের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করে জেলা ক্রীড়া সংস্থা। বুধবার (২৩ ডিসেম্বর) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেন, চাঁদপুরে অনেক নিবেদিতপ্রাণ সংগঠক রয়েছেন, তাই চাঁদপুর অনন্য। এই চাঁদপুরের এসে আপনাদের পাশে থেকে কাজ করতে পেরে আমি ধন্য। বাংলাদেশে ক্রীড়া ও সংস্কৃতি এ দু’টি জগত বঞ্চিত হয়ে আছে। আজকের দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট খেলার ক্লাবগুলো সংকুচিত হয়ে রয়েছে। এদেশে সুস্থ, সুন্দর ও মানবিক মানুষ প্রয়োজন। আর পেতে হলে আমাদের ক্রীড়া জগত ও সাংস্কৃতিক জগতের প্রতি নজর দেয়া অনেক প্রয়োজন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, টেবিল টেনিস উপকমিটির সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, কোষাধ্যক্ষ সুভাষ রায়, ফুটবল সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী, হাজীগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাজাহান তালুকদার, বাস্কেটবল উপ-কমিটির সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, সদর উপজেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তপন চন্দ প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসকের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেয়া হয়।
২৪ ডিসেম্বর, ২০২০।
