স্টাফ রিপোর্টার
চাঁদপুর ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়ন্তী চক্রবত্তী হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করেছে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, চাঁদপুর জেলা শাখা। গতকাল সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের সস্মুখে এ প্রতিবাদ সভা করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এ নৃশংস ঘটনার দোষীদের সনাক্তপূর্বক দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আজ আমরা ঘরে বাইরে কোথাও নিরাপদ নই। যে শিক্ষক মানুষ গড়ার কারিগর আজ তাকে কিছু অমানুষ নৃশংসভাবে হত্যা করলো। আমরা এ কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি কালিপদ চক্রবর্তীর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক বিপুল চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল চক্রকর্তী, সাংগঠনিক সম্পাদক বলরাম গোস্বামী, সহ-সাংগঠনিক মিন্টু চক্রবর্তী, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক প্রণব কিশোর চক্রবর্তী, সদস্য বিথি চক্রবর্তী প্রমুখ।
২৩ জুলাই, ২০১৯।
