টোয়াবের পরিচালক হলেন হাজীগঞ্জের ইউনুছ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টোয়াবের পরিচালক হলেন হাজীগঞ্জের কৃতীন্তান মো. ইউনুছ। সোমবার (৩০ মে) অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি পরিচালক নির্বাচিত হন। এছাড়া তিনি যে প্যানেল থেকে নির্বাচন করেছেন তার প্যানেলের ‘কনসার্স রিলায়েন্স ফোরাম’ সবাই জয়লাভ (নির্বাচিত) করে। মো. ইউনুছ হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, দেশের পর্যটন খাতে ট্যুর পরিচালনাকারী সবচেয়ে বড় সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২২-২৪ মেয়াদে অনুষ্ঠিত এই নির্বাচনে পরিচালক পদে ৪১ জন প্রার্থী তিনটি আলাদা আলাদা প্যানেলে নির্বাচন করেন। এর মধ্যে মো. ইউনুছসহ কনসার্স রিলায়েন্স ফোরামের একজন পরিচালক পদে নির্বাচন করেন। তিনিসহ তাঁর প্যানেলের সবাই নির্বাচিত হন।
নির্বাচিত ১৪ জন পরিচালক হলেন- শিবলুল আজম কোরেশী, সাহেদ উল্লাহ, মনিরুজ্জামান মাসুম, সোহানুর রহমান স্বপন, আনোয়ার হোসেন, এ রউফ, মো. ইউনুছ, মানসুর আলম পারভেজ, ইব্রাহিম খলিল, নুরুজ্জামান সুমন, এস.এম বিল্লাল হোসেন সুমন, আবুল ফয়সাল মো. সাঈম, সাইফুল ইসলাম, সজিব। এই পরিচালকরা পরবর্তীতে বৈঠক করে সংগঠনের সভাপতিসহ অন্যান্য পদ নির্ধারণ করবেন।
উল্লেখ্য, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এবারের নির্বাচনে ট্যুর পরিচালনাকারী ৪২৩ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪০১ জন। দ্বি-বার্ষিক (২০২২-২০২৪ইং) এই নির্বাচনে তিনটি প্যানেলের মধ্যে কনসার্স রিলায়েন্স ফোরাম থেকে মো. ইউনুছসহ ১৩ জন পরিচালক পদে (ব্যালেট নং- ২৭ থেকে ৩৯) অংশগ্রহণ করেন। এর মধ্যে এই প্যানেলের সবাই নির্বাচিত হন।

৩১ মে, ২০২২।