ট্রাস্ট মডেল একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত রাজধানীর মিরপুর পল্লবীস্থ ট্রাস্ট মডেল একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৯ জুন একাডেমি প্রাঙ্গণে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহান মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের কমান্ডার এবং বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মদ ও আর্মি হেড কোয়াটার্সের পরিচালক (শিক্ষা) ব্রিগে. জেনারেল খন্দকার ফরহাদ হোসেন।
ট্রাস্ট মডেল একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুরে আলম তালুকদারের সঞ্চালনায় ও উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক মো. মহিউদ্দিন আহম্মদ, মিরপুর সিটি ক্লাবের সাধারণ সম্পাদক এবং দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন মোল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহম্মদ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিনকে গণসংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ বেতারের সাবেক সাংবাদিক এবং বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তরুণ শিক্ষা উদ্যোক্তা নুরে আলম তালুকদারের উদ্যোগে ‘Quality Education for future Generation’ এ শ্লোগানকে সামনে রেখে ২০১৫ শিক্ষাবর্ষ থেকে ট্রাস্ট মডেল একাডেমির যাত্রা শুরু হয়।

৮ জুলাই, ২০১৯।