ড্যাফোডিল কম্পিউটার্সের ১০% ক্যাশ ডিভিডেন্ডের অনুমোদন


প্রেস বিজ্ঞপ্তি
দেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্সের ২২তম বার্ষিক সাধারণ সভা গত ২৪ ডিসেম্বর মিলনায়তন ৭১-এ (৪/২, সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ড্যাফোডিল কম্পিউটার্সের চেয়ারম্যান সাহানা খানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক মো. সবুর খান প্রতিষ্ঠানের ২০১৮-২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন এবং আলোচ্যসূচি উপস্থাপন করেন।
সভায় ড্যাফোডিল কম্পিউটার্সের পরিচালকবৃন্দ ও কোম্পানী সেক্রেটারীসহ অসংখ্য শেয়ার হোল্ডার উপস্থিত ছিলেন। সভায় শেয়ার হোল্ডাররা ১০% ক্যাশ ডিভিডেন্ডসহ ২০১৮-২০১৯ইং অর্থ বছরের হিসাব অনুমোদন করেন এবং আগামি অর্থ বছরে আরও ভাল ব্যবসা করার আশা ব্যক্ত করে সভা সমাপ্ত ঘোষনা করেন।