মোহাম্মদ হাবীব উল্যাহ্
ঢাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিঠু মজুমদার (২৩) নামের হাজীগঞ্জের এক যুবক মারা গেছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক
হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালীগাঁও গ্রামে মৃত মনির হোসেনের ছোট ছেলে। সে ঢাকার একজন ক্ষুদ্র ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম বাচ্চু জানান, মিঠু মজুমদার ঢাকায় ব্যবসা করতো। আজ মঙ্গলবার সকালে মোটরসাইকেল যোগে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় গুরুতর আহত সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি এবং ওই ইউনিয়নের বাসিন্দা খালেকুজ্জামান শামীম জানান, মিঠু তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। জানতে পেরেছি, নিহতের পরিবারের লোকজন ঢাকায় গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মিঠুর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে।
এদিকে সড়ক দুর্ঘটনায় মিঠু মজুমদারের অকাল মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
০৭ সেপ্টেম্বর, ২০২১।
