ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের বাবার দাফন সম্পন্ন

মতলব উত্তর ব্যুরো
ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের কৃতী সন্তান রিয়াজ উদ্দিন রিয়াজের বাবা আলহাজ আবুল বাশার আবু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………রাজেউন)। রোববার (৩০ মে) ভোরে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। এর আগে গত ২৮ মে অসুস্থ হয়ে পড়লে লুধুয়া থেকে প্রথমে মতলব, পরে ঢাকার হলি ফ্যামিলি হসপিটালে নেওয়া হয়েছিল।
মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী ও ৬ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন। রোববার লুধুয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে লুধুয়া সামাজিক কবরস্থানে মরহুমের মৃতদেহ দাফন সম্পন্ন হয়।
জানাযায় অংশগ্রহণ করেন মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কবির হোসেন মাস্টার, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, অ্যাড. লিয়াকত আলী সুমনসহ দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাযা শুরু হওয়ার আগে রিয়াজ উদ্দিন রিয়াজ সংক্ষিপ্ত বক্তব্যে তার বাবা মরহুম আবুল বাশারের জন্য দোয়া চান।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসসহ নেতৃবৃন্দ।

৩১ মে, ২০২১।