মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (৩০ মে) বিকেলে মতলব হাইস্কুল জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়াপূর্বক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতলব পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর।
এ সময় পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সভাপতি শোয়েব আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাহিদুল ইসলাম কিরন, পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, সদস্য সচিব কামাল উদ্দিন বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাসির মিয়াজী, নূরে আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিশান, সদস্য সচিব রানা প্রধান, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিস সরকার মুন্না, সদস্য সচিব মাসুদ পারভেজসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মতলব হাইস্কুল জামে মসজিদের পেশ ইমাম মনজুর আহমেদ।
এর আগে গত ২৯ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে কেন্দ্রিয় বিএনপির ভার্চুয়াল সভায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অংশগ্রহণ করা হয়। সভায় অংশগ্রহণ করেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
৩১ মে, ২০২১।
