অনলাইন ডেস্কঃ ঢাকা থেকে ভূমিকম্প উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৩৫১ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বেl
রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার ভোর ৫টায় শক্তিশালী এই ভূমিকম্প অনুভূত হয়। ৬ দশমিক আট মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যের রাজধানী ইমপাল থেকে ৩৩ কি.মি. পূর্ব-উত্তর-পূর্বে, জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস)।
