ভোরের চোখ,চট্টগ্রাম,০৩ জানুয়ারি : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে এ-ব্লক এর এক্স-৪০ নম্বর বাসা থেকে তাকে আটক করে চান্দগাঁও থানা পুলিশ।
আটক নারীর নাম রুপিয়া বেগম (২৩), তিনি মায়ানমার থেকে বাংলাদেশে এসে রাঙ্গুনিয়া থানা এলাকার ওসমানকে বিয়ে করেন । তারা দু’জন চান্দগাঁও আবাসিক এ-ব্লকের এক্স-৪০ নাম্বার বাসায় ভাড়া থাকেন বলে জানিয়েছে পুলিশ ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছৈয়দ আবু মো.শাহজাহান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়, সেই সময় গৃহকর্তা ওসমান বাসায় ছিলো না, তার স্ত্রী রুপিয়া বেগমকে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
ওসি বলেন, ‘ওসমান ইয়াবা এনে তা নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে । সে একজন তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী । তার নামে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে ।’
ওসি শাহজাহান করিব আরো জানান,ওসমান এবং তার স্ত্রী রুপিয়া বেগম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত বলে তাদের কাছে তথ্য রয়েছে ।
রুুপিয়া বেগম মিয়ানমার থেকে এসে ওসমানকে বিয়ে করে বসবাস করছিলো, জানান এই পুলিশ কর্মকর্তা।
