স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে আওয়ামী লীগের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে তৃণমূল থেকে বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর নাম প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূলের নেতারা ইমাম হাসান রাসেল গাজীর নাম এককভাবে প্রস্তাব করেন।
বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল লতিফ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভার শুরুতেই উন্মুক্তভাবে ইউপি চেয়ারম্যান প্রার্থীদের নাম প্রস্তাব করার আহ্বান করা হয়। এসময়ে ইউনিয়ন থেকে আওয়ামী লীগের একক চেয়ারম্যান প্রার্থী হিসাবে ইমাম আহসান রাসেল গাজীর নাম প্রস্তাব ও সমর্থন করেন তৃণমূলের নেতারা।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ মাস্টার, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবীর সুমন, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সামাদ টুনু, সহ-প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, রাজরাজেশ^র ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারীসহ আরো অনেকে।
তৃণমূল বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সব সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
০৬ অক্টোবর, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- তরপুরচন্ডীতে আ.লীগের একক চেয়ারম্যান প্রার্থী রাসেল গাজী
