ফরিদগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা

নারায়ন রবিদাস
ফরিদগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামন্ডপ কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজুদা বেগম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পরেশ চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদের সভাপতি হিতেশ চন্দ্র শর্ম্মা, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, দাসপাড়া যুবসংঘের সভাপতি পরেশ চন্দ্র দাস, চান্দ্রা লক্ষ্মীনারায়ন জিউর মন্দিরের সভাপতি ডা. রিপন চক্রবর্তী প্রমুখ।
উল্লেখ্য, বিগত কয়েক বছরের মতো এবছরও ফরিদগঞ্জ উপজেলায় ২০টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
০৬ অক্টোবর, ২০২১।