তরপুরচন্ডীতে বিট পুলিশিং সমাবেশ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন ৭নং বিট পুলিশিং কার্যক্রমের আইন-শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) তরপুরচন্ডী আনন্দবাজার আব্দুল আউয়াল গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিট পুলিশিং সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।
তিনি বলেন, কার্যক্রমের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছবে পুলিশ। এই কার্যক্রম সচল করে এলাকার চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। আপনাদের যে কোন সমস্যায় যেকোনো সময়ে মডেল থানার দরজা ও আমার অফিসের দরজা সার্বক্ষণিক খোলা থাকবে। আপনার অফিসে আসবেন যেকোনো সমস্যায় প্রশাসনের সহযোগিতা নিবেন। আমরা আপনাদের সেবা দিতে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি।
তিনি বলেন, এলাকায় যেকোনো ধরনের অপরাধ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিং রোধে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। আপনারা বিট পুলিশিং কার্যক্রমকে সহযোগিতা করে নিজেরা নিরাপদে থাকবেন বলে আমি মনে করি।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিনের সভাপতিত্বে এবং পরিদর্শক (তদন্ত) হারুনুর রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন তরপুরচন্ডী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, তরপুরচন্ডী ৯নং ওয়ার্ড মেম্বার মো. মোস্তফা মাল, ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শামীম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনির গাজী, সাধারণ সম্পাদক ওসমান বকাউল, সহ-সভাপতি সিরাজ কাজী, রোশন আলী দেওয়ান, বাবুল গাজী প্রমুখ।
১৭ নভেম্বর, ২০২০।