দক্ষিণ গোবিন্দপুর ইউপি সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পরিষদের সদস্য (মেম্বার) রুহুল আমিন গাজী (৬৫) এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি ঐ ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি বুধবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা হৃদরোগ ইনিস্টিউশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি………রাজিউন)।
রুহুল আমিন গাজী ঐ ওয়ার্ডের ৬ বারের নির্বাচিত মেম্বার। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গোবিন্দপুর ছালেহা আলীম মাদ্রাসা মাঠে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মাছুম।
জানাযায় অংশ নেন গোবিন্দপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান হান্নান মিয়া, সাবেক চেয়ারম্যান আবু পাটওয়ারী, অ্যাড. দুলাল পাটওয়ারী, জহির ভূঁইয়াসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা।
উল্লেখ্য, রুহুল আমিন গাজী হার্টের সমস্যা কারণে ঢাকা হৃদরোগ ইনিস্টিউশন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। চিকিসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে ৬ বার মেম্বার নির্বাচিত হন। তিনি বর্তমান মেম্বার ছিলেন। তিনি পশ্চিম গোবিন্দপুর গাজী বাড়ি নূরাণী মাদ্রাসার সভাপতিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।