দলের দুর্দিনে দলকে ভালোবাসলে নির্বাচনে ঐক্যবদ্ধ হোন: লায়ন ইঞ্জি. মমিনুল হক

মোহাম্মদ হাবিব উল্যাহ
দলের দুর্দিনে দলকে ভালোবাসলে নির্বাচনে ঐক্যবদ্ধ হোন। ঐক্য না থাকলে আমাদের পস্তাতে হবে। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য জাতীয়তাবাদী শক্তির ঐক্য এই মুহূর্তে খুব প্রয়োজন। আগের সকল বিভেদ ভুলে বিএনপিকে ক্ষমতায় আনাই আমাদের একমাত্র লক্ষ্য। আমি বিএনপির সবাইকে নিয়ে নির্বাচনী মাঠে কাজ করতে চাই। যারা দল আর নেত্রীকে মন-প্রাণ দিয়ে ভালোবাসেন, তারা অন্তত এ সময় দলের কর্মকা- থেকে দূরে থাকতে পারেন না। বিএনপি ক্ষমতায় না আসতে পারলে দলের অস্বিত্ব টিকিয়ে রাখা কষ্টকর হবে। নির্বাচনে যেকোন কিছুর বিনিময়ে ঐক্যবদ্ধ থাকতেই হবে।
গতকাল শনিবার হাজীগঞ্জের সোনাইমুড়িতে হাজীগঞ্জ উপজেলা ও পৌর নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রিয় বিএনপির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনূল হক।
উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যপক মোজাম্মেল হক মোহন চৌধুরীর সভাপ্রধানে হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি দেয়ায় জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহম্মেদ মানিককে ধন্যবাদ জানিয়ে লায়ন ইঞ্জিনিয়ার আরো মমিনুল হক, নির্বাচনে আমরা সম্প্রতি রক্ষার রাজনীতি প্রত্যাশা করছি। বিভিন্ন অজুহাতে ক্ষমতাশীনরা আমাদের সাথে বিভেদে জড়াতে চাইবে। কোনভাবে বিভেদে জড়ানো যাবে না। আমাদের কোন নেতাকর্মী নিজেদের কিংবা অন্য দলের নেতাকর্মীদের সাথে কোন ধরনের তিক্ততায় জড়াতে পারবে না। নির্বাচন বা রাজনীতি নিয়ে কারো সাথে আমাদের নেতাকর্মীরা জড়ালে আমরা তার দায় আমরা নেবো না। আমরা এখন থেকে ফেজবুক ব্যবহারে সতর্কতা অবলম্বন করবো। নির্বাচন ভোট আর রাজনীতি নিয়ে আমাদের কাজ চলবে।
নবগঠিত উপজেলা বিএনপির কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোল্লা মোহাম্মদ হোসেন মাহমুদ ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক নাজমূল আহসান চৌধুরী।
সভায় আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ আব্দুল মান্নান খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ ইমাম হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাসার সর্দার, যুগ্ম-আহ্বায়ক আ. রহমান মিয়াজী, উপজেলা জামায়াতের আমির মাওলানা মীর হোসাইন, শাহরাস্তি পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম, হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পরান, জামায়াত নেতা মাওলানা আবু জাফর, শাহরাস্তি উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আয়াত আলী ভূইয়া, হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মনিরুজ্জামান মনির, নাজির আহম্মেদ বাবু, আব্দুর রহিম পাটোয়ারী, আবু সুফিয়ান রানা, এম এ নাফের শাহ, সিব্বির আহম্মেদ পাটোয়ারী, আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম খাঁন, আনিসুর রহমান কানু, তাজুল ইসলাম পাটোয়ারী, আনোয়ার উল্যাহ পাটোয়ারী, সদস্য সাইফুল্ল্যাহ সাইফুল, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল খায়ের মজুমদার, রাবেয়া আক্তার রুবি, হুমায়ুন কবির স্বপন, হাবিবুর রহমান, মিজানুর রহমান মিজান, হাজি আলী আজগর, আনোয়ার হোসেন মিয়াজী প্রমুখ।
এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।