দশানী আল-আমিন বোরহানুল উলুম মাদ্রাসায় শোকরানা মিলাদ ও দোয়া

 

ধর্মীয় শিক্ষার মাধ্যমেই শিক্ষা গ্রহণ পূর্ণ হয়
……….মাইনুল হোসেন খান নিখিল

মনিরুল ইসলাম মনির
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল বলেছেন, যখনই আওয়ামী লীগ সরকার গঠন করে, শিক্ষা নীতিমালায় আমরা ধর্মীয় শিক্ষাকে স্বীকৃতি দিয়েছে। কারণ আমরা মনে করি একটা শিক্ষা তখনই পূর্ণাঙ্গ হয় যখন ধর্মীয় শিক্ষা সেই সাথে গ্রহণ করা যায়। তখনই শিক্ষা পূর্ণ হতে পারে।
গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মতলব উত্তর উপজেলার দশানী বোরহানুল উলুম আলিম মাদ্রাসায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের রোগমুক্তি লাভ করায় শোকরানা মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাইনুল হোসেন খান নিখিল এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু দেশের সব মানুষের অধিকার প্রতিষ্ঠায় অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। বঙ্গবন্ধু বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। ধর্ম-বর্ণ-নির্বিশেষে তিনি যে সংগ্রামী ভূমিকা রেখেছেন, সেই সংগ্রামের আলোকেই দেশের স্বাধীনতা এসেছে।
তিনি বলেন, আলেম সমাজ ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে তাই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী সেখহাসিনা আলেম সমাজকে যথাযথ মর্যদা দিয়েছেন এবং মাদ্রাসা শিক্ষাকে আরও যুগোপযুগী করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছেন। জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানও আলেম সমাজকে ভালোবেসে কাজ করে গেছেন। আর শেখ হাসিনা আলেম সমাজকে ভালোবাসে বলেই গ্রেনেট হামলার শিকার হয়েও আল্লাহর অশেষ মেহেরবাণীতে তিনি বেঁচে যান।
তিনি আরো বলেন, মানুষের কল্যাণে যে যুবলীগ কাজ করবে না সে যুবলীগে থাকতে পারবে না। যুবলীগের রাজনীতি করতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে, অন্যথায় যুবলীগ করার দরকার নাই।
কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবুর রহমানের সভাপতিত্বে এবং যুবলীগের আহ্বায়ক এসএম মনির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধরণ সম্পাদক রিয়াজ উদ্দিন মানিক, দশানী আল-আমিন বোরহানুল উলূম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. হাবিবুল্লাহ সরকার প্রমুখ।
শোকরানা মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, কেন্দ্রীয় যুবলীগ নেতা মুক্তার চৌধুরী কামাল, মতলব উত্তর উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি কামরুজ্জামান ইয়ার, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, ছেংগারচর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, উপজেলা ছাত্রলীগে সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. জসিম উদ্দিন, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, এখলাছপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কিবরিয়া, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন মুন্নাসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
২৮ ফেব্রুয়ারি, ২০২১।