প্রেস বিজ্ঞপ্তি
বর্তমান সময়ের করোনা মহামারিতে রাজধানীর দুই শতাধিক হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট এবং রাজধানীর পল্লবীস্থ ট্রাস্ট মডেল একাডেমি। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রিন্সিপাল নুরে আলম তালুকদার ট্রাস্টের পক্ষ থেকে এ খাবার বিতরণ করেন।
পুরো রমজান মাসব্যাপী (ঈদুল ফিতর পর্যন্ত) ৫ হাজার কর্মহীন, হতদরিদ্র, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষকে খাদ্য সহায়তার কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন দুই শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট। সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের সহায়তা পেলে ছাত্রকল্যাণ ট্রস্টের এই বিনামূল্যে খাদ্য সহায়তা কর্মসূচী চালিয়ে যাওয়া সহজ হবে। তাই সমাজের সব দানশীল ও স্ব-হৃদয়বান ব্যক্তিদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আপনাদের যাকাতের একটি অংশ বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ফান্ডে প্রদান করার জন্য।
উল্লেখ্য, বর্তমান করোনা মহামারিতে কর্মহীন, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত ৫ হাজার পরিবারকে পবিত্র রমজান মাসে (১ম রমজান থেকে ঈদ পর্যন্ত) খাদ্য সহায়তা দেয়ার কর্মসূচি হাতে নিয়েছে ‘বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট’ ও রাজধানীর পল্লবীস্থ ট্রাস্ট মডেল একাডেমি। ছাত্রকল্যাণ ট্রাস্টের এই মহতী উদ্যোগকে সফল করতে দেশের বিত্তবান ও দানশীল ব্যক্তির সহযোগিতা বিশেষভাবে কামনা করা হয়েছে।
আপনাদের যে কোনো দান অথবা সহায়তা পাঠাতে পারেন এই ঠিকানায়ঃ বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট- হিসাব নং ০৫০২১০১০০০০০৩৫৪৩, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ, মোহাম্মদপুর শাখা, ঢাকা। অথবা বিকাশ/নগদ নম্বর- ০১৭৭৫০৯৮৬৮৮ (পার্সোনাল) অথবা সরাসরি ট্রাস্ট মডেল একাডেমি, বাড়ি নং-১৩, রোড-২/বি, পল্লবী আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।
০৯ মে, ২০২০।
