
বাঙালি হিসেবে প্রতিষ্ঠিত হতে শেখ হাসিনাকে নতুন প্রজন্ম আদর্শ হিসেবে দেখতে পারে
………….পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি
স্টাফ রিপোর্টার
জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গত সোমবার বিকাল ৫টায় ঢাকা সেগুনবাগিচাস্থ বাগিচা রেস্টুরেন্টে দৈনিক অনুপমার ১৯ বছর পদার্পণ উপলক্ষে কৃতী ছাত্র-ছাত্রী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, দৈনিক অনুপমা ১৮ পেরিয়ে ১৯ এ পা রাখলো। সেজন্য অনুপমা পত্রিকার পরিবারকে অভিনন্দন জানাই। বাংলাদেশের অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে। বর্তমান সরকার সবার বলার অধিকার রেখেছেন। তা গণমাধ্যম বলেন, আর প্রিন্ট বা অনলাইন বলেন। সব মাধ্যমই আজ নিরাপদ। কিন্তু আমাদের ফেসবুক ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি আর বাংলাদেশ এ দু’টি বিষয় নিয়ে কাজ করছেন। তিনি সত্যকে সত্যই বলেন। কোন ধরনের অন্যায় কাজকে তিনি প্রশ্রয় দেন না। বাঙালি হিসেবে প্রতিষ্ঠিত হতে জননেত্রী শেখ হাসিনাকে নতুন প্রজন্ম আদর্শ হিসেবে দেখতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পত্রিকার উপদেষ্টামন্ডলীর সভাপতি আলহাজ অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি।
বিশেষ অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেন, অনুপমা পত্রিকার যাত্রা সবসময় শুভ হোক। ‘সত্যের সন্ধানে প্রতিদিন’ এ শ্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে। আমি আশা করবো জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল ও সোনার বাংলাদেশ বিনির্মাণে অনুপমা পত্রিকাটি পাশে পাব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি বলেন, একটি পত্রিকার শুরু থেকে ১৮ বছর পার করা মুখের কথা নয়। সাংবাদিকদের অনেক দায়িত্ব। এ সরকারের যে অর্জন তা আপনাদের মাধ্যমেই তুলে ধরতে হবে।
তিনি আরো বলেন, পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন দীর্ঘদিন যাবত আমার সাথে কাজ করে চলছেন। তার মতো কঠিন পরিশ্রমী একজন সাংবাদিককে অনেক ভাল কাজে সহযোগিতা পাই। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. শাহ্ কামাল, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকনের পরিচালনায় সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক আইজিপি একেএম শহিদুল হক, ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি এবিএম গোলাম মোস্তফা, ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতির সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া, র্যাবের এডিশনাল ডিআইজি মঞ্জুর আলম মঞ্জু, নারায়নগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, ঢাকা রমনা জোনের ডিসি মো. সাজ্জাদুর রহমান, ডিএমপির ডিসি শ্যামল কুমার মূখার্জী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব (উপমন্ত্রীর একান্ত সচিব) মো. কামরুল আহসান তালুকদার পিএএ, ঢাকা আইডিয়েল ল’ কলেজ প্রফেসর অ্যাড. মো. শাহ আলম ইকবাল, দৈনিক আমার সংবাদের সম্পাদক হাশেম রেজা, এনআরবি গ্লোবাল ব্যাংক মতিঝিল শাখার ম্যানেজার শামসুর রহমান মজুমদার, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএমএ) সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারী, ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সভাপতি সাজেদা কাকন, দৈনিক চাঁদপুরজমিনের নির্বাহী সম্পাদক ডা. মাইনুল ইসলাম মজুমদার, ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক ড. একেএম ফারুক, বিশিষ্ট কণ্ঠশিল্পী বদরুন্নেছা ডালিয়া, মিথিলা মিলন ও কণ্ঠশিল্পী বৃষ্টি পোদ্দার।
এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহসীনসহ অন্যান্যরা। আলোচনা সভা শেষে কৃতি ছাত্র-ছাত্রী ও গুনিজনদের সম্মাননা প্রদান করা হয়। সবশেষে মনাজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
