লায়ন হারুনকে বিএনপির গণসংবর্ধনা ও আলোচনা সভা

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সৌদির রিয়াদ ও দাম্মামে

ফরিদগঞ্জ ব্যুরো  :
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সৌদিতে রিয়াদ ও দাম্মাম মহানগর বিএনপির পক্ষ থেকে সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদকে গণসংবর্ধনা প্রদান করা হয়। গত ১৬ নভেম্বর রিয়াদে দুই সহ¯্রাধিক এবং ১৭ নভেম্বর দাম্মামে তিন সহ¯্রাধিক নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিক। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের এইদিনে আধিপত্যবাদীর চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিল। তাঁদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই সে সময় রক্ষা পেয়েছিল বাংলাদেশের সদ্য অর্জিত স্বাধীনতা সূর্য। সিপাহী-জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তক, স্বনির্ভর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সফল রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান বীর উত্তম দেশ পরিচালনার গুরুদায়িত্ব অর্পণ করেন। তাই বাংলাদের জাতীয় ইতিহাসে দিনটির গুরুত্ব তাৎপর্যপূর্ণ।
তিনি আরো বলেন, আপনাদের কষ্টার্জিত অর্থ বাংলাদেশের জাতীয় আয়ের অন্যতম একটি উৎস। যে যেখানে যে অবস্থায় রয়েছেন সকলে ভাল থাকবেন। ভাল অবস্থায় যারা রয়েছেন তারা অন্য ভাইকে দেখবেন, যারা ভাল কর্মসংস্থান করতে পারেন নাই। আগামি জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের অনেক গুরুদায়িত্ব পালন করতে হবে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের সব সদস্যদের জন্য দোয়া কামনা করেন। দাম্মামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দাম্মাম মহানগর বিএনপির সভাপতি ফারুক মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শরিফ হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ মুন্সী, তাবুক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান আক্তার, দাম্মাম মহানগর বিএনপির সাব্বির হোসেন, প্রবাসী ফরিদগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন। এসময় ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের শাওন পাঠান, ইলিয়াস গাজী, এম রাশেদ আলম, ইসমাইল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদের স্ত্রী সৈয়দা নাজমুন নাহার ও নিকটাত্মীয়দের মধ্যে বিশিষ্ট শিল্পপতি উইলস গ্রুপের চেয়ারম্যান সৈয়দ বদরুল আলম, পলিম্যাক্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান মোশাররফ হোসেন চৌধুরী ও এমডি সালমা চৌধুরী নিপুন, জহিরুল গ্রুপের এমডি শাহানা আলম নির্ঝর, উইলস গ্রুপের পরিচালক সৈয়দ আব্দুল্লাহ আল মেহমুদ রানা এসময় উপস্থিত ছিলেন।