স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম চিশতিসহ মুক্তিযোদ্ধারা। গত ১৭ অক্টোবর রাতে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রী আলহাজ ডা. দীপু মনির বাসভবনে ফুলেল শুভেচ্ছা প্রদান করে মতবিনিময় করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার আব্দুল মান্নান মিয়াজী, সাধন সরকার, মুক্তিযোদ্ধা শহিদুল মোল্লা, মুসলিম খান, আবদুল মজিদ খান, আবুল কালাম তপাদার, আবদুল বারেক খান, ইউনুস ভূঁইয়া, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি সুমন সরকার জয়সহ মুক্তিযোদ্ধাবৃন্দ।
২০ অক্টোবর, ২০২০।
