নবাগত পুলিশ সুপারকে কমিউনিটি পুলিশিং কমিটির শুভেচ্ছা


প্রেস বিজ্ঞপ্তি
নবাগত পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা মো. মাহবুবুর রহমানকে জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত বুধবার বিকেলে পুলিশ সুপারের সভাকক্ষে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা কমিউনটি পুুলিশিং সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মো. মিজানুর রহমান, জেলা কমিউনটি পুুলিশিং সমন্বয় কমিটির সভাপতি ডা. এসএম সহিদ উল্ল্যাহ, সহ-সভাপতি কাজী শাহাদাত, তমাল কুমার ঘোষ, ডা. পিযুষ কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, যুগ্ম-সম্পাদক অধ্যাপক শোয়েব আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, রেবেকা সুলতানা বকুল, চাঁদপুর সদর উপজেলা কমিটির সভাপতি মো. সালাহউদ্দিন জিন্নাহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, চাঁদপুর পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সহ-সভাপতি সফিউদ্দিন আহম্মেদ, শরীফ মো. আশরাফুল হক, সাধারণ সম্পাদক জামাল হোসেন, উপদেষ্টা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার প্রমুখ।

১৬ সেপ্টেম্বর, ২০১৯।