হাজীগঞ্জে কাউন্সিলর পদে সাবেক ছাত্রলীগ নেতার মনোনয়নপত্র সংগ্রহ

হাজীগঞ্জ ব্যুরো
আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ১০নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রলীগের সাবেক নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলসাম রায়হান রানা। বুধবার (২৩ ডিসেম্বর) বিকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
ছাত্রলীগের সাবেক এই নেতা আলমাস রায়হান রানা হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য। তিনি জেলা ও পৌর ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শহীদ পরিবারেরও একজন সদস্য।
আলমাস রায়হান রানা তার দলের সব কর্মসূচি পালনসহ তার নিজ এলাকায় তিনি মানবিক ও সমাজকল্যাণমূলক কাজে জড়িত। মনোনয়নপত্র সংগ্রহকালে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জনগণের পাশে থাকার জন্য আমি পৌর ১০নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। কারন, পদ না থাকলে মানুষের কাক্সিক্ষত সেবা করা যায় না।
ভোটারদের কাছে ভোট এবং সর্বস্তরের জনসাধারণের কাছে সার্বিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করে তিনি আরো বলেন, এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সবসময় ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।
২৪ ডিসেম্বর, ২০২০।