নারায়ণপুর প্রেসক্লাবে বৈশাখী উৎসব পালন

প্রেস বিজ্ঞপ্তি
মতলব দক্ষিণে নারায়ণপুর প্রেসক্লাবের উদ্যোগে বাংলা ১৪২৬ সালকে ¯^াগত জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ষবরণ, আলোচনা সভা, বাংলা সংস্কৃতির ঐতিহ্য দই-চিড়া খাওয়াসহ বিভিন্ন অনুষ্ঠান। এ উপলক্ষে ১৪ এপ্রিল বিকেল ৪টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি আবু সায়েম মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবের পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আলী মিঞা, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সহ-সভাপতি এম. রেজোয়ান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক এম সফিউল আলম প্রধান, কোষাধ্যক্ষ মো. গোলাম মোস্তফা প্রমুখ।
এসময় প্রেসক্লাবের সব পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বাংলা সংস্কৃতির ঐতিহ্য দই-চিড়ার আপ্যায়ন করা হয়।