নায়েরগাঁও উত্তরে জেলেদের মাঝে ত্রাণ বিতরণ

মাছুম সরকার
গত ২৯ এপ্রিল সকাল ১১টায় মতলব দক্ষিণে উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নে মৎস্য অধিদপ্তর কর্তৃক জেলেদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ইউনিয়নের মোট ৩শ’ ৫ জন জেলের মধ্যে এই চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, উপজেলা সমবায় কর্মকর্তা মোকলেছুর রহমান, ৩নং ওয়ার্ডের সদস্য লোকমান হোসেন, ৭নং ওয়ার্ডের সদস্য ওমর ফারুক পাটোয়ারী, মহিলা ইউপি সদস্য শাহনাজ আক্তার, আওয়ামী লীগ নেতা কবির হোসেন, ছাত্রলীগ নেতা শাফায়ত আলম সানি প্রমুখ।

৩০ এপ্রিল, ২০২০।