মনিরুল ইসলাম মনির
দেশজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবন যাত্রা। এ অবস্থায় ফসল ঘরে তুলতে শ্রমিক ও আর্থিক সংকটে ভুগছে কৃষকরা। এ পরিস্থিতিতে রমাজান মাসে রোজা রেখে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকারের নেতৃত্বে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের লতরদী গ্রামের অসহায় কৃষক ফারুক মোল্লার ২৫ শতাংশ জমির ধান কেটে ঘরে তুুলে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
ধান কাটায় অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল সরকার, আল-আমিন সরকার, আবু সায়েম, আজহারুল, কাজল, মমিনুল, ইসমাইল, রাকিব, গোপাল, বাবু প্রমুখ।
ছাত্রলীগ নেতা সাইফুল সরকার বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের আহ্বানে চাঁদপুর জেলা ছাত্রলীগের অনুপ্রেরণায় অসহায় কৃষকদের পাশে দাড়ানোর অংশ হিসেবে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে অসহায় দারিদ্র কৃষক ফারুক মোল্লার ২৫ শতাংশ পাকা ধান বিনা পারিশ্রমিকে কেটে দেয়া হয়।
তিনি আরও বলেন, অসহায় এবং নিপিড়ীত মানুষের পাশে মতলব উত্তর উপজেলা ছাত্রলীগ সবসময় থাকবে।
৩০ এপ্রিল, ২০২০।
