বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের খাদ্য সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
করোনা মহামারিতে রাজধানীর মিরপুরে কর্মহীন পাঁচ শতাধিক শ্রমজীবী ও হতদরিদ্রদের মাঝে চাল, ডাল ও আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রকল্যণ ট্রাস্ট এবং রাজধানীর পল্লবীস্থ ট্রাস্ট মডেল একাডেমি। বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রিন্সিপাল নুরে আলম তালুকদারের নেতৃত্বে একদল কর্মীর মাধ্যমে বিভিন্ন কর্মহীন ও ছিন্নমূল মানুষের বাসায় গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। পুরো রমজান মাসব্যাপী (ঈদুল ফিতর) পর্যন্ত এই কর্মসূচি পরিচালনা করবে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট।
উল্লেখ্য, করোনা মহামারিতে কর্মহীন হতদরিদ্র সুবিধাবঞ্চিত ৫ হাজার পরিবারকে পবিত্র রমজান মাসে (১ম রমজান থেকে ঈদ পর্যন্ত) খাদ্য সহায়তা দেয়ার কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট এবং রাজধানীর পল্লবীস্থ ট্রাস্ট মডেল একাডেমি। ছাত্রকল্যাণ ট্রাস্টের এই মহতী উদ্যোগকে সফল করতে দেশের বিত্তবান ও দানশীল সুহৃদয়বান ব্যক্তির সহযোগিতা বিশেষভাবে কামনা করছি। আপনাদের সামান্য একটু সহযোগিতাই পারে একজন হতদরিদ্র ক্ষুধার্থ মানুষের মুখে আনন্দের হাসি ফুটাতে।
সাহায্য পাঠানোর ঠিকানা- বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট, হিসাব নং ০৫০২১০১০০০০০৩৫৪৩, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি., মোহাম্মদপুর শাখা, ঢাকা। অথবা বিকাশ/নগদ নম্বর- ০১৭৭৫০৯৮৬৮৮ (পার্সোনাল) অথবা সরাসরি ট্রাস্ট মডেল একাডেমি, বাড়ি নং-১৩, রোড-২/বি, পল্লবী আ/এ, মিরপুর, ঢাকা-১২১৬।

৩০ এপ্রিল, ২০২০।