নিউইয়র্ক আ.লীগের মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগমের কুলখানি

মতলব উত্তর ব্যুরো
নিউইয়র্ক আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগমের কুলখানি রোববার (১৪ মার্চ) মতলব উত্তর উপজেলার ফতুয়া কান্দি গ্রামের নিজবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলোয়াত, মিলাদ মাহফিল, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের পর খাবারের আয়োজনের মধ্য দিয়ে কুলখানি অনুষ্ঠিত হয়।
কুলখানিতে মরহুমা মনোয়ারা বেগমের ছেলে আমেরিকা প্রবাসী মিনহাজুল ইসলাম মুকুল, সজিব, রাজিব, সেকুল ইসলাম নাদিম, সোহেল, বাবুল, মেয়ে মুন্নী, মুনমুন, নাতি আরিক, নীরব, নীবিড়, ফাহিম দোয়া প্রার্থনা করেন।
এছাড়া দোয়া অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী মিনহাজুল ইসলাম মুকুলের মেয়ে ফারিন মিয়াজী ইউএসএ একটি মেডিক্যাল হাসপাতাল এণ্ড কলেজে ডাক্তারী পড়ার সুযোগ পাওয়ায় দোয়া কামনা করা হয়।
নিউইয়র্ক আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগম ১ ফেব্রুয়ারি নিউইয়র্কে মেজর হার্ট এট্যাক ও কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মনোয়ারা বেগম মতলব উত্তর উপজেলার ফতুয়াকান্দি গ্রামের মরহুম আমির হোসেন মিয়াজীর স্ত্রী।
১৫ মার্চ, ২০২১।