স্টাফ রিপোর্টার
হানারচর ইউনিয়নের নির্যাতনের শিকার ৬ বছরের শিশুর বাবার হাতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে ভুক্তভোগীর বাবার হাতে এ সহায়তা প্রদান করেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক কালাচাঁদ দাস অসিত, জেলা ব্র্যাক প্রতিনিধি মো. জিয়াউর রহমান, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মো. আফসার উদ্দিন।
এছাড়া জেলা যৌন হয়রানি নির্মূলকরন নেটওয়ার্কের উদ্যোগে অতিরিক্ত পুলিশ সুপারের সাথে যোগাযোগ করলে তিনি ঐ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান করেন।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- নির্যাতনের শিকার ভুক্তভোগীর বাবার হাতে চিকিৎসা সহায়তা প্রদান
