নুরুল আমিন রুহুল এমপিকে ফুলেল শুভেচ্ছা ও স্মারকলিপি পেশ

মতলব উত্তর ও দক্ষিণ পরিবার কল্যাণ সহকারী সমিতি

মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য অ্যাড. আলহাজ মো. নুরুল আমিন রুহুলকে মতলব উত্তর ও মতলব দক্ষিণ পরিবার কল্যাণ সহকারী সমিতির নেতৃবৃন্দ ইংরেজি নববর্ষে ফুলেল শুভেচ্ছা জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর মাধ্যমে পরিবার কল্যাণ সহকারী সমিতির নেতৃবৃন্দ স্মারকলিপি পেশ করেন। এ সময় অ্যাড. মো. নুরুল আমিন রুহুল এমপি স্মারকলিপি গ্রহণ করে পরিবার কল্যাণ সহকারীদের বিভিন্ন দাবি মহান জাতীয় সংসদে উপস্থাপনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচরে আনবেন বলে আশ্বাস দেন।
গত বুধবার মতলব উত্তর উপজেলার নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও স্মারকলিপি পেশ করে।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত, মতলব উত্তর পরিবার কল্যাণ সহকারী সমিতির সভাপতি জাকিয়া সুলতানা বেবী, সাধারণ সম্পাদক শাহনাজ আক্তার, মতলব দক্ষিণ পরিবার কল্যাণ সহকারী সমিতির সভাপতি রেহেনা আক্তার, সাধারণ সম্পাদক সাহেলা আক্তার, জেলা পরিবার কল্যাণ সহকারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আকলিমা আক্তার, মতলব উত্তর পরিবার কল্যাণ সহকারী সমিতির কোষাধ্যক্ষ রোকেয়া আক্তার, সদস্য জাহানারা আক্তার পাখি, মাকসুদা আক্তার, আফসানা মিমি, শামীমা সুলতানা, শিরোতাজ আক্তার, মতলব দক্ষিণ পরিবার কল্যাণ সহকারী সমিতির কোষাধ্যক্ষ নাজমা আক্তার, সদস্য শাহনাজ সুলতানা, হোসনেয়ারা বেগমসহ সদস্যবৃন্দ।