কচুয়ায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


আহসান হাবীব সুমন
কচুয়ায় এতিমখানা মাদ্রাসার ছাত্র ও অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার উপজেলা সদর দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও রূপালী ব্যাকের পরিচালক মো. রিজওয়ানুল হুদা সাব্বির তাঁর নিজ অর্থায়নে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার ছাত্র এবং অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে প্রায় ১ হাজার কম্বল বিতরণ করেন।
এসময় জেলা পরিষদের সদস্য যোবায়ের হোসেন, কচুয়া উত্তর ইউপির চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সদর দক্ষিণ ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খন্দকার আরিফুজ্জামান আরিফ, ইউপি সদস্য শরিফুল ইসলাম মানিক, সাবেক ইউপি সদস্য মনু মেম্বারসহ এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।