নুরুল আমিন রুহুল এমপি’র শুভেচ্ছা

 

 

মতলব উত্তর ব্যুরো

মতলব দক্ষিণ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিএইচএম কবির আহমেদ ও মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাবীবা ইসলাম সিফাত এবং জহিরাবাদ ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম মিয়া গাজীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করায় মতলব দক্ষিণ এবং মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ও জহিরাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে এবং মোহনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদে বিল্লাল হোসেন তপদারকে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

নৌকার নিরঙ্কুুশ বিজয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত যেভাবে শক্তিশালী হয়েছে ঠিক সেভাবেই মতলবের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুলের পক্ষ থেকে জানানো হয়েছে।

২১ অক্টোবর, ২০২০।