মৈশাদীতে এলজিএসপি-৩ প্রকল্পের বিভিন্ন সামগ্রী বিতরণ

ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ করতে হবে
…………. মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

সজীব খান
চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের মাস্ক, সাবান, ব্লিচিং, মেডিক্যাল সামগ্রী ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ হলরুমে মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
এ সময় তিনি বলেন, মৈশাদীর একটি সুনাম রয়েছে। এ সুনামকে সামনে রেখেই মৈশাদীর সব কার্যক্রম পরিচালনা করতে হবে। ইউনিয়নের গ্রাম আদালত সক্রিয় করতে হবে। গ্রাম আদালতকে সক্রিয় করতে পারলে দেশের আইন বিভাগের উপর চাম কমে আসবে। দেশে এখনো ৩৫ থেকে ৪০ লাখ মামলা আদালতে ঝুলছে। এগুলো সমাধান করতে কয়েক যুগ চলে যাবে। তাই ইউনিয়নের মানুষদের গ্রাম আদালতের বিচারের জন্য উৎসাহ দিতে হবে।
তিনি আরো বলেন, মৈশাদী ইউপি চেয়ারম্যান করোনাকালীন সময়ে যেভাবে কাজ করেছেন, তা সব মহলে প্রশংসিত হয়েছে। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ভলান্টিয়ারের মাধ্যমে মানুষের বাড়ি-বাড়ি খাবার পৌঁছে দিয়েছি। জেলা প্রশাসক আমাকে উৎসাহ দেয়ায় করোনার ভয়াবহ সময়ে আমি কাজ করতে পেরেছি। কিছু তরুণ করোনাকালীন সময়ে স্বেচ্ছায় ‘ত্রাণ যাবে বাড়ি’ প্রোগ্রামে অংশ নিয়ে শ্রম দিয়েছে। তাদের মতো দেশের সব তরুণদের কাজে লাগাতে পারলে দেশ দ্রুত এগিয়ে যাবে। তরুণদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। দেশ থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং রোধ করতে হলে তরুণদের সচেতন করতে হবে। ইসলামিক চিন্তা তাদের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। নতুন প্রজন্মকে বেশি বেশি করে খেলাধুলা ও টিভির বিনোদনে সময় দিতে হবে।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের মাথাপিছু আয় বেড়েছে। ভারতের চেয়ে আমাদের মাথাপিছু আয় বেড়ে গেছে। এজন্য ভারত সরকারও বাংলাদেশকে অনুসরণ করছে। আগামি ৫ বছরে দেশে আর কোন কাঁচা রাস্তা থাকবে না, সব রাস্তা পাকা হয়ে যাবে। বাংলাদেশ উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে বিশ্বের কাছে দাঁড়াবে।
আব্দুল্লাহ আল মাহমুদ জামান আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে ইলিশ রক্ষা করতে হবে। ইলিশ রক্ষার অভয়াশ্রমের সময় যাতে মৈশাদীতে কোন জেলে নদীতে জাল না ফেলতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। জেলেরা অভয়াশ্রমের ২২ দিন বেকার থাকার কারণে বর্তমান সরকার তাদের চালসহ বিভিন্ন সামগ্রী দিচ্ছে।
মৈশাদী ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন, এলজিএসপির-৩ ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মো. রিয়াজউদ্দিন সরকার, সহকারী সার্জন ডা. কাজী আসিফ, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক বোরহান বেপারী, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ, মৈশাদী ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মো. মনির হোসেন, মৈশাদী ইউপির প্যানেল চেয়ারম্যান বজলুল গনি জিলন, মৈশাদী কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শিক্ষক জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির উদ্দিন বিদ্যুৎ, যুবলীগের আহ্বায়ক আজাদ খান, এসডিএফের কর্মকর্তা আশাদুজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান, হামানকর্দ্দী কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত মো. সিহাব হোসেন পাটওয়ারী প্রমুখ।
এ সময় ১নং ওয়ার্ড ইউপি মেম্বার মো. হাকিম গাজী, ২নং ওয়ার্ড ইউপি মেম্বার কালাম বেপারী, ৪নং ওয়ার্ড ইউপি মেম্বার মোশারফ হোসেন, ৫নং ওয়ার্ড ইউপি মেম্বার মো. সেলিম বেপারী, ৬নং ওয়ার্ড ইউপি মেম্বার মো. দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড ইউপি মেম্বার মো. বারেক খান, ৮নং ওয়ার্ড ইউপি মেম্বার আবুল হোসেন খান, ৯নং ওয়ার্ড মেম্বার ফারুক সরকার, সংরক্ষিত মহিলা ওয়ার্ড সাহিদা বেগম, শিল্পী আক্তার, জাহেদা বেগম, ইউনিয়ন তথ্য সেবার কেন্দ্র পরিচালক মো. কাউছার আলম বিলাস, জেসমিন আক্তারসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ জাবের হোসেন।
২১ অক্টোবর, ২০২০।