নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আরো উন্নয়ন করা সম্ভব : জাহিদুল ইসলাম রোমান

ফরিদগঞ্জে মোটর শোভাযাত্রার আগে পথসভায় 

ফরিদগঞ্জ ব্যুরো :
ফরিদগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে শোডাউন করেছেন। গত শুক্রবার বিকেলে উপজেলা সদর থেকে ৫ শতাধিক মোটর সাইকেল, গাড়ি নিয়ে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এই শোডাউনে অংশ নেয়।
শোভাযাত্রা শুরুর প্রাক্কালে চাঁদপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. জাহিদুল ইসলাম রোমান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের সরকারের আমলে ফরিদগঞ্জসহ দেশের সব এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। আগামীতে আপনারা আবার নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আরো উন্নয়ন করা সম্ভব। আমি একজন আওয়ামী পরিবারের সন্তান, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমার বাবা ফরিদগঞ্জের মানুষের জন্য কাজ করেছেন। আমিও তার পুত্র হিসাবে আপনাদের সেবা করতে চাই।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. মোতালেব, আওয়ামী লীগ নেতা নূরের রহমান সুমন, আবু তাহের সরকার, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অ্যাড. মাহাবুবুল আলম, উপজেলা যুবলীগের সদস্য বুলবুল আহম্মেদ, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ।
এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ পন্ডিত, বাবুল ভূঁইয়া, ফারুক, পৌর যুবলীগ নেতা ফিরোজ আলম, সাজ্জাদ হোসেন টিটু, এস এম সোহেল, আরিফ পাঠান, সোহরাব হোসেন, কাদির শেখ, ইউসুপ বেপারী, ইসমাঈল বেপারী বালিথুবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনির হোসেন, বারকাত উল্যা, বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান বাবুল, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাবেক ছাত্রনেতা লিটন, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন মিন্টু, জুলফিকার আলী আরিফ, গুপ্টি পূর্ব আওয়ামীলীগ নেতা রাসেল মেম্বার, শিপন মেম্বার, পাইকপাড়া দক্ষিন ইউপি সদস্য মাহিন মেম্বার, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ওমর ফারুক, দেলোয়ার ভূঁইয়া, সুমন খান, কামরুল সরকার, মাহাবুব, সফিক, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম ভূঁইয়া, কাইউম গাজী, ইলিয়াছ, সোহাগ, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সদস্য রাসেল মেম্বার, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাবেক ছাত্রনেতা সুমন আহম্মেদ, আলম বাবু, ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সালেহ বিপ্লব, সাহেদুল সুমন, মেহেদী হাসান বাপ্পি, রুপসা দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শরিফ খান, শরিফ পাটওয়ারী, যুবলীগ নেতা সাত্তার, নাছির কবিরাজ, উপজেলা ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন ফরিদ, আল আমিন তালুকদার, মোস্তাফিজ, সাকিল পাঠান, রবিন ভূঁইয়া, আরিফ হোসেন, কাউসার হোসেন, তুষার, বাপ্পি, মিঠুন, রায়হান, পৌর ছাত্রলীগ নেতা ইস্রাফিল, মাহাবুব, তারেক, বাদশা, তানভির মিঠু, রাব্বি, মুন্না হোসেন প্রমুখ।