স্টাফ রিপোর্টার
নিজ নির্বাচনী এলাকা ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় ও এলাকার প্রবীণ ব্যক্তিদের
খোঁজ-খবর নেন চেয়ারম্যান প্রার্থী মো. এমরান হোসেন সেলিম। তিনি ঈদুল আজহার পরে তার নির্বাচনী এলাকা পাইকপাড়া উত্তর ইউনিয়নের জনগনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
পাইকপাড়া বাজারে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন পাইকপাড়া উত্তর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সুবাহান পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আকরাম হোসেন মিজি, সহ-সভাপতি মোয়াজ্জেমসহ আরো অনেকে।
এসময় আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলাপ-আলোচনা হয়। তবে আলোচনার এক পর্যায়ে সবাই একমত হন যে, অন্য দল থেকে আসা বা কোন হাইব্রিড নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আসলে সবাই ঐক্যবদ্ধভাবে তাকে প্রতিহত করা হবে। কারণ ইতোমধ্যে আওয়ামী লীগের দলের নামে অনেক সম্ভাব্য প্রার্থী হিসেবে ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যানার-পোস্টার লাগিয়েছেন যা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাস্কর। অনেকেই বিএনপি করেছে, জাতীয় পার্টি করেছে, আর এখন আওয়ামী লীগে এসে দলীয় নমিশন নিয়ে প্রার্থী হতে চায়। এদের ব্যাপারে সবার সজাগ থাকতে হবে।
এমরান হোসেন সেলিম পরে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলম শেখ ও হুমায়ূন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে।
গত সোমবার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আবদুর রবের সাথে।
আবদুর রব একজন মুক্তিযোদ্ধা এবং সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন। তিনি ৩ বার ফরিদগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি এবং ৩ বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি বর্তমানে অসুস্থ। এসময় তার শারীরিক খোঁজ-খবর নেন এমরান হোসেন সেলিম।
গত বৃহস্পতিবার এমরান হোসেন সেলিম পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার ও এমরান হোসেন সেলিমের বন্ধু মো. কিশোর, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার, যুবলীগের সহ-সভাপতি মো. মামুন, মো. মোহনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া এমরান হোসেন সেলিম তার নির্বাচনী এলাকার পাইকপাড়া উত্তর ইউনিয়নের জামতলা বাজার, আমিরা বাজার, গুগু বাজার চৌরাস্তা, পূর্ব ভাওয়ালসহ বিভিন্ন এলাকায় শুভেচ্ছা বিনিময় করেন।
০১ আগস্ট, ২০২১।
