স্টাফ রিপোর্টার
চাঁদপুর পুরাণবাজারে কিশোর গ্যাংদের ধরতে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছে পুরাণবাজার পুলিশ ফাঁড়ি। পুরাণবাজারের বিভিন্ন অলিতে-গলিতে এদের অপতৎপরতায় বিপাকে পড়ছেন সাধারণ নারী-পুরুষ।
গত শুক্রবার (৯ জুলাই) পুরাণবাজার-নতুনবাজার ব্রিজের গোড়ায় মহামারী করোনা লকডাউনে ডিউটি করে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম। এসময় উগ্র এক কিশোরের চুল অনেক বড় দেখে সেলুনে নিয়ে কেটে দেয় ব্যবস্থা করে।
পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, কিছু আগে পুরাণবাজারে বিভিন্ন এলাকায় কিশোর আড্ডা দিয়ে হই-হুল্লোর করছিল। তাদের অপতৎপরতায় বিভিন্ন বয়সী নারী-পুরুষের মাঝে চরম বিরক্তিকর পরিবেশ তৈরি হয়। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হলে কিশোরদের পাকড়াও করি। এসময় বেশ কিছু কিশোরের চুল উগ্রভাবে রাখায় সেলুনে নিয়ে চুল কেটে দেওয়ার ব্যবস্থা করি।
তিনি বলেন, শুক্রবার দুপুরে পুরাণবাজার-নতুন বাজার ব্রিজের গোড়ায় মহামারী করোনা লকডাউনে ডিউটি করার সময় এক কিশোর উগ্রভাবে চুল রাখায় পার্শ¦বর্তী সেলুনে নিয়ে কেটে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।
১১ জুলাই, ২০২১।
