মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজার সংলগ্ন এলাকায় বসবাসরত বেদে সম্প্রদায়ের অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণ সামগ্রী) বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
এসময় মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা ও মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল উপস্থিত ছিলেন।
দেশের একজন মানুষও অনাহারে থাকবে না- প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান ইউএনও।
১১ জুলাই, ২০২১।
