মুজিবর্ষের অঙ্গীকার হবে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন
……………..শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

শাহ আলম খান
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, পুরাণবাজার ডিগ্রি কলেজের মতো এতো সুন্দর ক্যাম্পাস দেশের কমসংখ্যক কলেজে রয়েছে। ডাকাতিয়া নদী ঘেষা ফুলে-ফুলে সাজানো কলেজটি দেখতে দূর-দূরান্ত থেকে মানুষজন দেখতে আসছে। একটি বছর বা কোন আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে না মুজিববর্ষ। মুজিববর্ষকে ঘিরে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই বছরটির কার্যক্রমের চর্চা আমাদের সব সময় চালিয়ে হবে। মুজিবর্ষের অঙ্গীকার হবে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন।
গত বৃহস্পতিবার সকালে পুরাণবাজার ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, আমাদের শিক্ষার্থীদের সহমর্মিতা শেখাতে হবে। জীবনমুখী শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত হতে হবে। শুধু সনদ পেয়ে ভাবা যাবে না আমি শিক্ষিত হয়ে গেছি। আমাদের প্রতিনিয়ত শিক্ষা গ্রহন করতে হবে। শেখার কোন শেষ নেই।
সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম ও হাবীবুর রহমানের যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ম্যাধমিক ও উচ্চ ম্যাধমিক অধিদপ্তরের মহাপরিচালক ড. প্রফেসার সৈয়দ গোলাম ফারুক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক রুপক রায়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন, এনএসআই’র যুগ্ম-পরিচালক মো. আজিজুল হক, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিমসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও সুধীবৃন্দ।
এসময় অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী নাজিম উদ্দিন ও গীতা পাঠ করেন শায়িনী দাস। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
